1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার কপিলমুনিতে ৩৭ ও ৩৮ তম কোর্স ফর রোভার মেটের কোর্সের সমাপনী অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার কপিলমুনিতে ৩৭ ও ৩৮ তম কোর্স ফর রোভার মেটের কোর্সের সমাপনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার

 

বাংলাদেশ স্কাউট খুলনা জেলার আয়োজনে ৩৭ ও ৩৮ তম কোর্স ফর রোভার মেট এর মহা তাবু জলসা রবিবার রাতে কপিলমুনি কলেজ মাঠে সমাপ্তি হয়।
গত ২৮ নভেম্বর বিকাল ৫ টা হতে নিবন্ধনের মাধ্যমে শুরুর হয়ে ১ ডিসেম্বর রাত অবধি ৪ দিন ব্যাপী কোর্স ফর রোভারমেট অনুষ্ঠিত হয়। কপিলমুনি কলেজ ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহন করে।
মহা তাবু জলসায় ৩৭ তম কোর্সের রোভার কোর্স লিডার মাহমুদ হোসেন এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা স্কাউটের আহবায়ক ও কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।
উদ্বোধনী বক্তব্য দেন প্রধান স্কাউট ব্যক্তিত্ব শিকদার রুহুল আমীন। এলটি তাবু জলসার ব্যাখ্যা ও সার্বিক কোর্স চিত্র তুলে ধরেন প্রাক্তন অধ্যক্ষ ও সাবেক কমিশনার বিশেষ স্কাউট ব্যক্তিত্ব মোঃ আমিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা সরকারী কলেজের অধ্যক্ষ সমরেশ রায় , কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার , আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন , ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপল বাইন , পাইকগাছা সরকারী কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল , কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন , কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন , সাংবাদিক পলাশ কর্মকার।
এছাড়া ৩৭ ও ৩৮ তম কোর্সের রোভার মেট এর কোর্স লিডার শংকর কুমার রায়।
উল্লেখ্য ২০ টি কলেজের ১০২ জন রোভার এই কোর্সে অংশ গ্রহন করেন। ১৬ জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com