1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রেমের টানে কুমিল্লা থেকে কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রী, গিয়ে দেখেন প্রেমিক প্রতিবন্ধী-দিনমজুর - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:২১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রেমের টানে কুমিল্লা থেকে কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রী, গিয়ে দেখেন প্রেমিক প্রতিবন্ধী-দিনমজুর

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মোবাইল ফোনে কথা বলা থেকে প্রেমের সম্পর্ক। কিন্তু চোখে দেখাদেখি নেই। শুধু কথামালায় সৃষ্ট মায়ায় সুদূর কুমিল্লা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্তবর্তী গ্রামে প্রেমিকের কাছে ছুটে যান প্রবাসীর কিশোরী স্ত্রী (১৭)। কিন্তু প্রেমিকের বাড়িতে গিয়ে অবাক বনে যান তিনি। প্রেমিক হতদরিদ্র পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী যুবক হোসাইন আলী (২০)। পেশায় দিনমজুর। ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও তাতে বাদ সাধে প্রেমিকের পরিবার। চলে বিয়ের প্রস্তুতি।

কিন্তু তাতে রাজি নন কিশোরী। পরিত্রাণ পেতে এলাকাবাসীর সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সহায়তা চান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

সোমবার (২ ডিসেম্বর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ভূরুঙ্গামারীর ইউএনও গোলাম ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রেমিক দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের দিনমজুর দুলাল হোসেন দলুর ছেলে হোসাইন আলী (২০)। হোসাইনের একটি চোখে দৃষ্টিশক্তি নেই। দিনমজুরের কাজ করেন বলে জানা গেছে। আর প্রেমিকা (১৭) কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা। তিনি বিবাহিত, স্বামী প্রবাসে থাকেন।

এলাকাবাসী জানান, ফেসবুক ও ফোনে হওয়া প্রেমের সূত্র ধরে গত সোমবার কুমিল্লা থেকে ওই কিশোরী ভূরুঙ্গামারী আসেন। কিন্তু প্রেমিকের বাড়িতে এসে তাদের অবস্থা দেখে অবাক হয়ে যান। পরে নিজ এলাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পরে প্রেমিকার এই সিদ্ধান্তে বাদ সাধেন প্রেমিক। বিয়ে করার জন্য চাপ দেন। বাধ্য হয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে প্রশাসনের সহায়তা নেন। খবর পেয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। প্রশাসন ও পুলিশের সহায়তায় মেয়েটির পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।

শিলখুড়ি ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ছেলেটি শারীরিকভাবে প্রতিবন্ধী। পারিবারিক অবস্থা অত্যন্ত নাজুক। মেয়েটির বয়স কম, তবে বিবাহিত। শুনেছি তার স্বামী বিদেশে থাকে। সে এই প্রেমিককে বিয়ে করতে রাজি নয়। এ জন্য পুলিশ অভিভাবকদের ডেকে মেয়েটিকে হস্তান্তর করেছে।’

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, ‘মেয়েটি আমাদের হেফাজতে ছিল। বুধবার তার বাবাকে ডেকে এনে তাকে হস্তান্তর করা হয়েছে।’

ইউএনও গোলাম ফেরদৌস বলেন, ‘পরশু (সোমবার) রাতে ফোনে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে পরিবারকে খবর দিলে বুধবার মেয়ের বাবা এসে তাকে নিয়ে যান। বিষয়টি সমাধান হয়ে গেছে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com