1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সংবাদ সম্মেলন করে নতুন কমিটির দাবি, সোনাহাট স্থলবন্দরের কমিটি নিয়ে এখন দ্বন্দ্ব - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:১৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সংবাদ সম্মেলন করে নতুন কমিটির দাবি, সোনাহাট স্থলবন্দরের কমিটি নিয়ে এখন দ্বন্দ্ব

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দরের আমদানী ও রপ্তানী কারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্ধ। সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটি বিলুপ্ত করে ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানিয়েছে সাধারণ ব্যবসায়ীরা।

বৃহম্পতিবার সোনাহাট স্থলবন্দর শ্রমিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আবু হোসেন ব্যাপারী। সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২৭ নভেম্বর বিধিবহির্ভূতভাবে ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি পতিত আওয়ামীলীগ নেতাদের সাথে আঁতাত করে বিএনপির এক বহিস্কৃত নেতার অনুগামীদের সমর্থনে গঠিত হয়েছে দাবী করে তা বাতিলের দাবী জানানো হয়।

সম্মেলনে স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানানো হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক,শফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিএনপির একটি গ্রুপ ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতির কমিটি ঘোষণা করেন। বিএনপির অপর একটি অংশ এই কমিটিকে বিএনপির এক বহিস্কৃত নেতার পকেট কমিটি দাবী করে প্রতিবাদ জানালে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এঘটনাকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর সোনাহাট স্থলবন্দরের একই স্থলে দুগ্রুপ সমাবেশ আহ্বান করলে উপজেলা প্রশাসন সোনাহাট স্থল বন্দরে ১৪৪ ধারা জারি করে। সে থেকে স্থল বন্দর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com