1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:২১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ভুরুঙ্গামারী উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান হয়েছে।
৫ই ডিসেম্বর বুধবার আজ সকাল ১০ঃ০০ ঘটিকায় বিএনপি ভুরুঙ্গামারী উপজেলার কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এখানে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মীবৃন্দ।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ভুরুঙ্গামারী উপজেলার কার্যালয়ের গোলাম ইয়াসিন বলেন, দীর্ঘদিন থেকে উপজেলা বিএনপির একে উপরের দ্বারা নির্যাতিত হয়ে সংগ্রাম করে আসছে বিএনপি দল।
বিএনপি’র জননেতা খালেদা জিয়া তথা তারেক রহমানের নেতৃত্বাধীন জোট যারা আছেন।
যেহেতু কুড়িগ্রাম জেলা শাখার কমিটি ভেঙে দেয়া হয়েছে সেই কারণে ভূরুঙ্গামারী উপজেলা শাখা কমিটি নেই। আপনারা জানেন ইতিপূর্বে ভুরুঙ্গামারী উপজেলার একক স্বাক্ষরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো, উপজেলা বিএনপি সহ ভূরুঙ্গামারী উপজেলার আপামর জনতা তার প্রত্যাখ্যান করেছেন।
বক্তব্য রাখেন সাবেক যুবদলের সভাপতি ইফতেখারুল রহমান শ্যামা তিনি বলেন, সোনাহাট স্থলবন্দরের ১৬ ডিসেম্বর ভুরুঙ্গামারী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কে নিয়ে একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এবং সবাইকে দাওয়াতী আহ্বান জানিয়েছে।
আরো উপস্থিত ছিলেন,ভুরুঙ্গামারী মহিলা কলেজের প্রভাষক ছাত্রনেতা শহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাবেক চেয়ারম্যান জয়মনিরহাট ইউনিয়ন,উপজেলা যুবদল,

পরিশেষে ভূরুঙ্গামারী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বলেন , আজকে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, আমি গত উপজেলায় ভোট করেছি বিএনপির সহযোগী যারা ছিল। আমাকে অনেক আশ্বাস দিয়েছে এবং তাদের কথামতোই তাদের প্রতিশ্রুতিতেই আমি নির্বাচন করেছি। এই উপজেলার বিএনপির দিধবংসী দল আমি যে উপজেলার চেয়ারম্যান পদে থাকবো তা আমাকে বাধা প্রদান করে। আজকে আমি উপজেলা ভোটের কারণে বহিষ্কার হয়েছি এই বহিষ্কার টা প্রভাবশালী নেতা সাইফুর রহমান রানা সাবেক কুড়িগ্রাম জেলা কমিটি বিএনপি, এবং উপজেলার যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দল নেতাকর্মীর দ্বারায়। তারা আমাকে ষড়যন্ত্রের মাধ্যমে এই বহিষ্কার টা করিয়েছ। এই বহিষ্কার চিঠিটা কিন্তু আমাকে দেওয়া হয় নাই।
কিন্তু ফেসবুকের মাধ্যমে ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়, পরে আমি পার্টি অফিস থেকে জেনেছি এটা ভুয়া চিঠি।

তিনি আরো বলেন তারেক রহমানের বিদেশ থেকে আশার যতগুলো বাধার কার্যক্রম ছিল সবগুলো থেকে খালাস পেয়েছে। আর দুই একটা সমস্যা আছে সেগুলো থেকে আল্লাহ তায়ালা যেন তাকে আমাদের মাঝে আসেন এই কামনা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ।
পরবর্তীতে ভুরুঙ্গামারী উপজেলার বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com