
৫৪ তম বিজয় দিবস ২০২৪ উপলক্ষে- জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বি.এন.পির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক ব্যারিস্টার আবুল হোসেন- তার নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-১১ ভালুকা শহরে ভালুকা উপজেলা বি.এন.পির একাংশ নিয়ে বিজয় র্যালী করেছেন। ভালুকা শহরের মোহাম্মদীয়া হাসপাতালের সামনে থেকে র্যালী শুরুকরে স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হলে- তখন ব্যারিস্টার আবুল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা বলেন এবং সুশৃঙ্খল ভালুকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।