1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় নাশকতা মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৮ আসামি আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় নাশকতা মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৮ আসামি আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ বার

 

খুলনার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি কাজী কামাল হোসেন ( ৪৫ ) ও মো. আল আমিন ( ৩৮ )-কে আটক করা হয়েছে।

একই অভিযানে জি.আর মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামি এবং সি.আর মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামিকেও আটক করা হয়।

অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান , তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে আসামিদের আটক করা হয়েছে এবং পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন , “ তেরখাদা থানা এলাকায় মাদক , জুয়া, সন্ত্রাস দমন এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ”

এলাকাবাসী এ ধরনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com