1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ওসি মাহফুজুর রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ওসি মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

ভূঁইয়া শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, এ সম্মাননায় আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল। রূপসাবাসীর সহযোগিতায়  আরো ভালো করতে চাই।

আজ ৯ ফেব্রুয়ারি সকালে খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন পুলিশ সুপার কার্যালয়ে তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

খুলনার সকল থানার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়া, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ আসামি গ্রেফতার ও সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়নে জানুয়ারি/২০২৫ খ্রি. মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আনিসুজ্জামান, (বি-সার্কেল) মো. খায়রুল আনাম প্রমুখ।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com