1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তিন দিন ধরে নিখোঁজ হওয়া সেই ছেলেটি ঘরে ফিরেনি এখনো  - Youth Tv news
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১২:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তিন দিন ধরে নিখোঁজ হওয়া সেই ছেলেটি ঘরে ফিরেনি এখনো 

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩নং তিলাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ তিলাই আনন্দবাজারের বাসিন্দা মোঃ রিয়াদ বাবু। পিতা মোঃ মামুন মিয়া, মাতা মোছাঃ রিমা খাতুন। তারা এখন বর্তমানে অবস্থান করতেছে আশুলিয়া কাঠগড়া ইউনিয়নে । রিয়াদের বাবা-মা তাদের কর্মসংস্থানের জন্য আশুলিয়ায় এক গার্মেন্টসে কর্মরত রয়েছে।

এই মর্মে গত ৯ ফেব্রুয়ারি রবিবার ২০২৫ ইং বিকাল ৪ ঘটিকায় বাসা থেকে বের হয়ে যায় রিয়াদ কিন্তু এখন পর্যন্ত বাসায় ফেরা হয়নি তার।

রিয়াদ জিরাবো আব্দুর রহমান আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এই ঘটনা নিয়ে তার বাবা-মা খুবই মর্মাহত এবং কয়েকদিন যাবৎ ছেলে হারানোর দুশ্চিন্তায় ভুগছেন।

রিয়াদ হারানোর ঘটনায় তার মামা সোহেল রানা আশুলিয়া থানায় একটি জিডি করেন। তিনি জানান যে, গত রবিবার ৯ ফেব্রুয়ারি আমার ভাগিনাকে আশুলিয়া থানা দিন কাঠগড়া এলাকা হতে নিখোঁজ হয়ে যায়। তিনি বলেন আমার ভাগিনা কাঠগড়া কন্টিনেন্টাল মোড় থেকে বাসার স্থানীয় পার্শ্ব থেকে নিখোঁজ হয়ে যায়।

এখন পর্যন্ত খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলেনি। তারপরের তার ভাগিনার বিবরণ দেন মামা সোহেল গায়ে সোয়েটার জ্যাকেট,পরনে ছিল প্যান্ট, গায়ের রং শ্যামলা। আর যদি কোন সহৃদয়বান ব্যক্তি  আমার ভাগিনার খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন ০১৭৮৬৮২২৩৯৪ অথবা ০১৩১৮০৪০৬৯৭। তাই আমি আশুলিয়ায় থানায় একটি জিডি প্রদান করি অফিসার ইনচার্জ এর বরাবর।

আপনার তথ্য জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে যার জিডি নং: ১১১৫ তারিখ ১১-০২-২০২৫ এবং ট্র্যাকিং নং: D19KJ9 রয়েছে।

পরবর্তীতে আশুলিয়া থানাথীন তদন্ত কর্মকর্তা মোঃ আতোয়ার রহমান রিয়াদ নিখোঁজ হওয়ায় দুঃখ প্রকাশ করে এবং তিনি বলেন খোঁজাখুঁজি অব্যাহত থাকবে না পাওয়া পর্যন্ত।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com