1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার

ভূঁইয়া শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো প্রধান : খুলনার রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা আজ ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

অনুষ্ঠানে প্রকল্প উপস্থাপনা করেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন।

আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অজয় কুমার বিশ্বাসের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম, এসএপিপিও পরানজয় মন্ডল, উপজেলা মডেল মসজিদের ইমাম মোস্তফা আল মামুন, উপ সহকারী কৃষি কর্মকর্তা হিমাদ্রি বিশ্বাস, হিমাংশু রায়, মুজাহিদুর রহমান,ছাত্র প্রতিনিধি তরিকুল ইসলাম, প্রমিলা বালা,মিলি বেগম,আফরোজা মুমু, দেবাশীষ দাস,রাজু আহম্মেদ,সোয়েব তরিকুল্লাহ, জাহাঙ্গীর হুোসাইন,মুসা শেখ,এবি সিদ্দিক, জাকিয়া, লহনা প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com