1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার ২ আসামী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার ২ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার

 

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এর নেতৃত্বে সংগীয় এস আই হাসানুজ্জামান ও অফিসার ফোর্স নিয়ে খুলনা জেলার তেরখাদার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার ২ আসামীকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে
তেরখাদা থানাধীন তেরখাদা সুপর মার্কেটের সামনে হতে এস এম ফজলে রাব্বী বাঁধন (৩৩) , সাবেক সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শাখা , ছাত্রলীগ (গাজীপুর) , পিতা-মৃত শেখ আকরামুজ্জামান , সাং-কুশলা , থানা- তেরখাদা , জেলা –খুলনাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে সংগীয় দারোগা হাসানুজ্জান ও অফিসার ফোর্স নিয়ে তেরখাদা থানাধীন আদমপুর গ্রাম এলাকা থেকে ২১ ফেব্রুয়ারি রাত অনুমান ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ বদরুল আলম (৪০) , সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড, তেরখাদা ইউপি, আওয়ামীলীগ, পিতা-মৃত মোঃ মাজেদ মোল্যা , সাং-আদমপুর, থানা- তেরখাদা , জেলা –খুলনাকে গ্রেফতার করা হয়।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান , উভয় আসামীকে তেরখাদা থানার এফআইআর নং-৬ , তারিখ- ১৭ জানুয়ারি , ২০২৫ , জি আর নং-৬ , তারিখ- ১৭ জানুয়ারি, ২০২৫ , ধারা- ৩/৪/৫ The Explosive Substances Act , 1908 তৎসহ ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৪/১১৪/৫০৬ পিসি।
মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com