1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শহীদ দিবস উপলক্ষে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শহীদ দিবস উপলক্ষে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শাকিল সরকার, উপজেলা প্রতিনিধি- ভালুকা, ময়মনসিংহ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার

 

ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসনউদযাপন উপলক্ষে আলোচনা সভা, বাদেশী পদক মনোনীত ব্যক্তির নাম ঘোষণা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, সভাপতি- বাদেশী পদক বিতরণ বোর্ড ২০২৫, অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী – প্রধান পৃষ্ঠপোষক- বাদেশী পদক বিতরণ বোর্ড। আলোচক মণ্ডলী ছিলেন- (০১) রহুল আমিন মাসুদ, সিনিঃ যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপি, (০২) ব্যারিস্টার আবুল হোসেন- সাবেক যুগ্ম আহবায়ক ময়মনসিংহ দঃ জেলা বিএনপি ও কেন্দ্রীয় সভাপতি- জিয়া ব্রিগেড। (০৩) ছাইফ উল্লাহ পাঠান ফজলু, আমির- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভালুকা উপজেলা শাখা, (০৪) ডাঃ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য- জাতীয় নাগরিক কমিটি, (০৫) বাদেশী পদক ২০২৫ মনোনীত, সাবেক- পাকিস্তান জাতীয় পরিষদ ও বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন চৌধুরী চানমিঞার নাতি ও সাবেক সাংসদ আমান উল্লাহ চৌধুরীর ছেলে আহসান উল্লাহ চৌধুরী, (০৬) সাংবাদিক মোঃ মাঈন উদ্দিন, সাবেক সভাপতি- প্রেসক্লাব ভালুকা। (০৭) নূর মোহাম্মদ, আহবায়ক- মৎসজীবি দল, ভালুকা উপজেলা শাখা (০৮) হিমেল জাকারিয়া, ভালুকা উপজেলার প্রতিনিধি- গণ অধিকার পরিষদ। ২০২০ সাল থেকে ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী সাহেবের নামে প্রবর্তিত বাদেশী পদক দেওয়া হয়ে থাকে। তিনটি বিষয়ে বাদেশী পদক দেওয়া হয়ে থাকে- (০১) মুক্তিযুদ্ধ (০২) সমাজ সেবা (০৩) শিক্ষা বিস্তার ক্ষেত্রে। শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখায় আফতাব উদ্দিন চৌধুরী (চানমিয়া) কে বাদেশী পদক- ২০২৫ প্রধান করার জন্য বাদেশী পদক বিতরণ বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আলোচনায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- কবি, লেখক ও সাংবাদিক মোঃ সজীব হোসাইন, সাধারণ সম্পাদক- বাদেশী পদক বিতরণ বোর্ড।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com