1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারী কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত  - Youth Tv news
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারী কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত 

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৮ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফৌজদারি অপরাধের দায়ে গ্রেফতার হয়ে কারাগারে কারাগারে থাকা কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক পত্রে ওই মাদ্রাসা সুপারকে বরখাস্ত করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ জনাব মোঃ সফিয়ার রহমান, অফিস সহকারী, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম কর্তৃক বিজ্ঞ জজ আদালতে দায়েরকৃত এফআইআর নং ৪/২৫ মামলায় গ্রেফতার হন সুপার মাদ্রাসা সুপার সাইদুর রহমান। ফৌজদারি অপরাধের দায়ে কারাগারে সোপর্দ হওয়ার কারণে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকার স্মারক নং ৫৭.০০.০০০০.০৪০.৩৩.০০৩.২২.১২১৩ তারিখ ২০ আগস্ট ২০২৪ ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন সময়ে জনাব মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রামকে ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এর দায়িত্ব প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com