1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদার দক্ষিণ মোকামপুর এলাকায় বালি ভর্তি টলি উল্টে ১জন নিহত, আহত-১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদার দক্ষিণ মোকামপুর এলাকায় বালি ভর্তি টলি উল্টে ১জন নিহত, আহত-১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার

 

২৬ শে ফেব্রুয়ারি ~২০২৫ ইংরেজি বুধবার সকালে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের দক্ষিণ মোকামপুর এলাকায় বালি ভর্তি টলি উল্টে আবু রায়হান (০৮) নামে এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে এবং টলি চালক গুরুতর আহত হয়েছে।
নিহত আবু রায়হান দক্ষিণ মোকামপুর গ্রামের আলতাফ গাজীর পুত্র। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় , সকাল ৮ টার দিকে টলি চালক রুবেল বিশ্বাস বালি ভর্তি টলি নিয়ে দক্ষিণ মোকামপুর আগা খালের দিকে যাচ্ছিল।
সে দক্ষিণ মোকামপুর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের বাড়ির সামনে পৌঁছানোর কিছু আগে থেকে ২/৩ টি শিশু বাচ্চা টলির পিছনে ঝুলে থাকে।
টলি চালক রুবেল বিশ্বাস মোসলেম উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে টলিটি উল্টে খালের মধ্যে চলে যায়।
এ সময় বাচ্চাদের মধ্যে অন্য দুইজন পানির মধ্যে থেকে নিরাপদে উঠে গেলেও আবু রায়হান নামের শিশুটি টলির নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
অপরদিকে চালক রুবেল অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। চালকও টলির নিচে চলে যায়। শুধু তাঁর নাকটি জাগানো ছিলো। এলাকার লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে। গুরুতর আহত টলি চালক রুবেল বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রুবেল বিশ্বাসের বাড়ি মধুপুর ইউনিয়নের উত্তর মোকামপুর গ্রামে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com