1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬৯ বার

 

২৮ শে ফেব্রুয়ারি ~২০২৫ ইংরেজি শুক্রবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রেলিটি তেরখাদা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে তেরখাদা সুপার মার্কেটের সামনের চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মৎস্যার্জীধী দলের আহবায়ক আব্দুল লতিফ মোলার সভাপতিত্বে এবং সদস্য সচিব রাসেল ফকিরের পরিচালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানলার উত্তরের সদস্য সচিব মোঃ বাকী বিল্লাহ।

প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরদার আব্দুল মান্নান ও তেরখাদা ইউনিয়ন বিএনপির সভাপতি এস কে নাসির আহমেদ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক নেতা মেহেদী চৌধুরী , ডাঃ ফোরকান ফকির , মোঃ দাউদ শেখ , ইসমাইল ফকির , মোঃ জাহিদ মোল্যা , মোঃ ইলিয়াছ মিনা , কালিপদ , মোঃ হোসাইন মোল্যা , মোঃ জামাল মোল্যা , মোঃ ওয়াজেদ মোল্যা , অলিয়ায় সিকদার , রাবু শেখ , মাহবুর মেলেকদার , প্রতাপ বাড়ই ( বাবু ) ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com