1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার তেরখাদায় আর্ন্তজাতিক নারী দিবস~২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার তেরখাদায় আর্ন্তজাতিক নারী দিবস~২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৬ বার

 

যথাযোগ্য মর্যাদায় এবং আড়ম্বরের সাথে খুলনার তেরখাদা উপজেলায় আর্ন্তজাতিক নারী দিবস~২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ৮ মার্চ সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তেরখাদা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হকের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ।

সভায় অনান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার , থানার ওসি তদন্ত মোঃ জেল্লাল হোসেন , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা , সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মোজাফফার হোসেন , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা , কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক সালমা ইয়াসমিন ও কিশোর-কিশোরী ক্লাব জেন্ডার প্রমোটর মোঃ রবিউল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com