1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারীতে বৈষম্য আন্দোলনকারীদের ওপর হামলায় আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার - Youth Tv news
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:১৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারীতে বৈষম্য আন্দোলনকারীদের ওপর হামলায় আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬৯ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রঞ্জু চন্দ্র মোহন্ত উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
সোমবার (১০ মার্চ) রাতে গ্রেপ্তারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রবিবার রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মৃত নিত্যানন্দ মহন্তর ছেলে রঞ্জু চন্দ্র মোহন্ত (৪৫) কে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com