1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আছিয়ার ধর্ষকের সর্বচ্চো শাস্তি প্রকাশ্যে ফাসির দাবিতে ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী আন্দোলন এর মানব বন্ধন - Youth Tv news
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:১৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আছিয়ার ধর্ষকের সর্বচ্চো শাস্তি প্রকাশ্যে ফাসির দাবিতে ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী আন্দোলন এর মানব বন্ধন

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫৬ বার

 

তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে ‘আমার বোন কবরে খুনি কেন বাহিরে’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়াও আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতিও জোর দাবি জানানো হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, গছিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com