1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী সহ ৫ জন আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী সহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১০৫ বার

 

তেরখাদা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী সহ মোট ০৫ জনকে আটক হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে সংগীয় এস আই ( নিঃ ) মাধব চৌধুরী ও অফিসার ফোর্স নিয়ে তেরখাদা থানাধীন কামারোল গ্রামস্থ আসামীর বসত বাড়ি হইতে তেরখাদা থানার মামলা নং-২/৯ , তারিখ-০৭/০২/২০২৫ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮২ পিসি এর এজাহারনামীয় আসামী হোসেন ফকির ( ৪০ ) , পিতা-রহমান ফকির , সাং-কামারোল , থানা-তেরখাদা , জেলা-খুলনাকে আটক পূর্বক চুরি যাওয়া মালামালের মধ্যে হইতে ২০০০/- ( দুই হাজার ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
অপরদিকে একই দিনে তেরখাদা থানা এলাকায় এবং সোনাডাংগা কেএমপি খুলনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করা হয়।

পরোয়ানা তামিল মোট ০২ টি সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত এবং ০৩ টি সিআর ওয়ারেন্টভুক্ত আসামী আটক করা হয়।
তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান , এদিনে মোট ০৫ জন আসামীকে আটক করা হয়েছে এবং তেরখাদা থানার মামলা নং ০২( ০২ )২৫ ধারা ৪৫৭/৩৮২ পেনাল কোড এর এজাহার নামীয় আসামি ও মামলার চুরি যাওয়া আলামত ২০০০/= টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
তিনি জানান , আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com