1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি'র বদলী জনিত বিদায়ী সংবর্ধনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি’র বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭০ বার

 

ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান ও অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ আবুল কালাম আযাদ দ্বয়ের ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা ও অতিরিক্ত ডিআইজি, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) -০২, মোহাম্মদপুর, ঢাকাতে বদলী হওয়ায় বদলীজনিত প্রস্থান উপলক্ষে রবিবার (২৩ মার্চ, ২০২৫ খ্রি.) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় ডিআইজি ৫ ই আগস্ট পরবর্তী সময়ে তার দায়িত্ব গ্রহণের পর ময়মনসিংহ রেঞ্জ পুলিশকে পেশাদারিত্বের সাথে তার কর্মক্ষেত্রে ফিরিয়ে নিয়ে আসতে এবং থানাগুলোকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অত্র রেঞ্জের পুলিশকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী কর্মকর্তাদের পেশাগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্),মোঃ আবু বকর সিদ্দিক; অধিনায়ক,০২ এপিবিএন, মুক্তাগাছা, মোঃ কুতুব উদ্দিন; অধিনায়ক, র‍্যাব-১৪, মোঃ নয়মুল হাসান; পুলিশ সুপার (অপারেশনস্)[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম; কমান্ডেন্ট (পুলিশ সুপার), আইএসটিসি- ময়মনসিংহ, রাশিদা বেগম পিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; কমান্ডেন্ট,(পুলিশ সুপার), আইএসটিসি, জামালপুর, মোঃ মিলন মাহমুদ [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার, ময়মনসিংহ,কাজী আখতার উল আলম; পুলিশ সুপার, নেত্রকোণা মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর, মোঃ আমিনুল ইসলাম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),শেরপুর, মোঃ আবদুল করিম; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com