1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার ইজিবাইক চালক পলাশ হত্যা মামলার আসামী র‍্যাব -৬ কর্তৃক আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার ইজিবাইক চালক পলাশ হত্যা মামলার আসামী র‍্যাব -৬ কর্তৃক আটক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার

খুলনা কেএমপি সদর থানার মামলার সুত্রে জানা যায়,ভিকটিম পলাশ শেখ একজন ইজিবাইক চালক। ভিকটিমের সাথে আসামীদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত ০৬ এপ্রিল ২০২৫ রাত অনুমান ০৮.১০ ঘটিকার সময় কেএমপি খুলনার খুলনা সদর থানাধীন জাতিসংঘ পার্কের ভিতরে আসামীরা ভিকটিম এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করে এবং এক পর্যায়ে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে ভিকটিমের নারিভুড়ি বের করে দেয়। পরবর্তীতে ভিকটিমকে স্থানীয় লোকজন ও তার চাচা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ভিকটিম তার চাচার কাছে আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ০৭ এপ্রিল সকাল ০৮.৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে কেএমপি, খুলনার সদর থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে। ১০ এপ্রিল আনুমানিক ১০ ঘটিকার সময় র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পলাশ হত্যা মামলার ০১ নং প্রধান পলাতক আসামী ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‌্যাব-১০ (সিপিসি-৩) এর সহায়তায় ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকা হতে পলাশ হত্যা মামলার প্রধান পলাতক আসামী ১। ফাহিম(১৯), পিতা-ভুট্ট, সাং-ফেরিঘাট, দেবেনবাবু রোড, টিনসেড বস্তি, থানা-সোনাডাঙ্গা, জেলা-কেএমপি খুলনা’কে গ্রেফতার করে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com