1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাঁশজানী ঝাকুয়াটারী ভারত -বাংলার দুই দেশের সম্প্রীতির সেতুবন্ধন এক মসজিদ - Youth Tv news
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১:৩৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাঁশজানী ঝাকুয়াটারী ভারত -বাংলার দুই দেশের সম্প্রীতির সেতুবন্ধন এক মসজিদ

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৬০ বার

 

বাংলাদেশ-ভারত সীমান্তের অধিকাংশ স্থানে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও একটি স্থানের পরিস্থিতি সম্পূর্ণই বিপরীত। সেখানে উভয় দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে উঠেছে। মূলত একটি মসজিদকে কেন্দ্র করেই তাদের মাঝে সম্প্রীতির এ বন্ধন।

 

ভারত ও বাংলাদেশের মানুষের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সেতুবন্ধন হয়ে ব্রিটিশ আমল থেকে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদ। ২০০ বছর ধরে এই মসজিদটি দুই বাংলার মানুষের মধ্যে সেতুবন্ধনের অনন্য প্রতীক। মসজিদটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্তে অবস্থিত।

‘দুই বাংলার এক মসজিদ’ নামে পরিচিত এই মসজিদটির বর্তমান অবস্থা জরাজীর্ণ। বাংলাদেশ ও ভারত সীমানার আন্তর্জাতিক মেইন পিলার ৯৭৮-এর সাব পিলার ৯ এসের পাশে এই মসজিদের অবস্থান।

এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারী গ্রাম, দক্ষিণে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com