1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় নৌ অঞ্চলিক স্কাউটস-এর ১৩তম সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় নৌ অঞ্চলিক স্কাউটস-এর ১৩তম সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার

 

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌ স্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশের সমাপনী অনুষ্ঠান শনিবার ( ১২-০৪-২৫ ) বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনায় অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে কমান্ডার খুলনা নৌ অঞ্চল , রিয়ার এডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মাঝে কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্ট , খুলনা অঞ্চলের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা , নৌ আঞ্চলিক সচিব , বাংলাদেশ স্কাউটস এবং এয়ার স্কাউটস এর কর্মকর্তাসহ বিভিন্ন পদবির সামরিক-অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ০৯ এপ্রিল ২০২৫ তারিখ হতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশ স্কাউটস ও সকল জেলা নৌ স্কাউটস হতে প্রায় ৩৬০ জন স্কাউটস , স্বেচ্ছাসেবক , স্কাউট লিডার এবং নৌ ও স্কাউট কর্মকর্তা অংগ্রহণ করেন। সমাবেশে স্কাউটরা তাবুবাসের পাশাপাশি পিটি , তাবুকলা , হাইকিং , পাইওনিয়ারিং , বাঁধা অতিক্রমসহ মোট ১০ টি চ্যালেঞ্জ সম্পন্ন করে।

সমাবেশে অংশগ্রহণকারী নৌ স্কাউটদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্যে প্রধান অতিথি তরুণ স্কাউটদের লেখাপড়ার পাশাপাশি স্কাউট কর্মসূচির মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে স্কাউট সদস্যদের পরিবেশনায় আয়োজিত মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। উলে­খ্য , ৯ এপ্রিল ২০২৫ বানৌজা তিতুমীরের অধিনায়ক ও খুলনা জেলা নৌ স্কাউটসের কমিশনার উক্ত সমাবেশের উদ্বাধন করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com