1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার

 

১৬ ই এপ্রিল ~২০২৫ ইংরেজি বুধবার সকাল ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেরখাদা এর উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফসি আউশ ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তেরখাদা উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক ( শষ্য ) কৃষিবিদ সুবির কুমার বিশ্বাস।
উপজেলা একাডেমিক সুপারভাইঞ্জর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , এসএপিপিও মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসারগণ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক মহল উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com