1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ভূরুঙ্গামারীর কৃতিসন্তান - Youth Tv news
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১:৪০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ভূরুঙ্গামারীর কৃতিসন্তান

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার

 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান আঃ কুদ্দুস। তিনি তাঁর সদ্য নির্বাচিত পদে সংগঠনের উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করবেন বলে জানিয়েছেন।বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নতুন অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত শনিবার (১৯ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির এক সভায় এ কমিটির ঘোষণা দেওয়া হয়। এ সভায় উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোঃ রাসেদ খাঁনসহ সংগঠনের শীর্ষ নেতারা।

নতুন অর্থ সম্পাদক হিসেবে আঃ কুদ্দুসকে নির্বাচিত করায় শ্রমিক নেতারা এবং সংগঠনের সদস্যরা আশাবাদী তার নতুন নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে। তিনি সংগঠনের আর্থিক কার্যক্রম এবং শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নির্বাচিত হওয়ার পর আঃ কুদ্দুস তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এটি একটি বড় দায়িত্ব। আমি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো এবং সংগঠনের উন্নতি ঘটানোর জন্য সামনের দিনগুলিতে আমি আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার সংগঠনকে ভালো কিছু দিবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্য হবে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা, এবং তাদের শোষণ ও নির্যাতন থেকে মুক্তি দেওয়া। আর্থিক সহায়তা ও অন্যান্য সুবিধার মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবো।”

আঃ কুদ্দুস দীর্ঘদিন ধরে “গন অধিকার পরিষদ” এর রাজনীতির সাথে যুক্ত। সে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে মিছিলে, আন্দোলনে তার ব্যাপক ভূমিকা ছিলো। এবং শ্রমিকদের অধিকার আদায়ে বিগত পতিত আওয়ামী সরকারের আমলে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে সক্রিয়ভাবে ভুমিকা পালন করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ নুরুল হক নুর এবং উপদেষ্টা মোঃ রাশেদ খাঁন বলেন, “আঃ কুদ্দুস আমাদের সংগঠনের একজন সক্রিয় ও পরিশ্রমী নেতা। সে দীর্ঘদিন থেকে গন অধিকার পরিষদ এর রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তার নেতৃত্বে শ্রমিকদের জন্য আরো ভালো কাজ হবে, এবং তার আগ্রহ ও উদ্যম সংগঠনের আর্থিক ভিত্তি দৃঢ় করতে সহায়তা করবে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com