1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে র‍্যাব - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে র‍্যাব

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার

খুলনার চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে ৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করে র‍্যাব।
জানা যায়,ভিকটিম মোঃ সুমন মোল্যা (২৯) এবং আসামী মোমিন গাজী প্রায় সময় এক সাথে চলাফেরা করত।আসামি এলাকায় সন্ত্রাস, মাদক কারবারী, চুরি, চাঁদাবাজির সাথে জড়িত। চোরাই নৌকা এবং স্যালো মেশিন ক্রয় বিক্রয় করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভিকটিমের সাথে আসামিদের বিরোধ চলে আসছিল। ভিকটিম গত ২২ এপ্রিল সকাল ১১ টায় তার শ্যালক ইকরামুল খান এর মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে জামিরা বাজারে যায়। বাজার থেকে কাজ শেষে ভিকটিম মোটরসাইকেল যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা করে এবং দুপুর প্রায় ১ টার দিকে ফুলতলা থানাধীন পিপরাইল (পশ্চিমপাড়া) গ্রামের ধান ক্ষেতের দক্ষিণপাশে পাকা রাস্তার উপর পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা আসামি মোমিন গাজী এবং অজ্ঞাতনামা আরও ০২ জন আসামি তাদের ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে ভিকটিমের মোটরসাইকেলের গতিরোধ করে এবং সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অন্যান্য আসামিরা ভিকটিমকে ঘিরে ধরে। মোটরসাইকেলে থাকা প্রধান আসামি মোমিন গাজী ও অজ্ঞাতনামা আরও ০২ জন আসামি তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ীভাবে গুলি চালায়। যার ফলে ভিকটিমের গলার ডান পাশে, ঘাড়ে এবং চোয়ালে গুলি লেগে চোয়ালসহ গলা এবং শ্বাসনালীর মাংস ছিড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। গুলির শব্দে আশে পাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা কয়েকটি ফাঁকা গুলি করে মোটরসাইকেল যোগে এবং বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২ টার পর ভিকটিমকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যুবরণ করেছে বলে চিকিৎসক জানান।। ঘটনার বিষয়ে ভিকটিমের পিতা ২৩ এপ্রিল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনার পর থেকে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে।

গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ২০২৫ ঘটিকার সময় র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সুমন হত্যা মামলার প্রধান আসামি যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‌্যাব-৬ (সিপিসি-৩) এর সহায়তায় যশোর জেলার কোতয়ালী থানাধীন দাইতলা বাজার হতে সুমন মন্ডল হত্যা মামলার প্রধান আসামি ১। মোমিন গাজী (২৮), পিতা-মোঃ নাজিম গাজী, সাং-পিপরাইল, থানা-ফুলতলা, জেলা-খুলনা’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com