1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আতাইকুলা ইউনিয়ন জামায়াতের উদ্যেগে গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আতাইকুলা ইউনিয়ন জামায়াতের উদ্যেগে গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৪ বার

মোঃ নুরুন্নবী,পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের উদ্যেগে গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার  বিকাল ৫ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আতাইকুলা শাখার উদ্যোগ আতাইকুলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কাজির বাজারে  গণসংযোগ ও দাওয়াতী সভার আয়োজন করা হয় ।

জামায়াতের ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ মাসুদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মুজলিশে সুরার অন্যতম সদস্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পাবনা জেলা জামায়াতে নায়েবে আমীর পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মোঃ ফরিদ উদ্দিন। সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সাথে আপোষ করেনি । আগামিতেও করবে না ইনশাআল্লাহ । দেশে জামায়াতের দাওয়াতি পক্ষ চলছে । তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের সু—মহান দাওয়াত পৌঁছানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে । আমারা দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আবশ্যকতা, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করছি । দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো । বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই স্বপ্নকে সামনে নিয়েই কাজ করে যাচ্ছে । আপনারা যদি আগামীতে আমাদের রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা দেশের জনগণের সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন আতাইকুলা ইউনিয়ন জামায়াতে সভাপতি মোঃ আকরাম হোসেন মন্ডল, সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম যুব সভাপতি মোঃ সোহেল রানা, ৬ নং ওয়ার্ডে সেক্রেটারি মোঃ তোফাজ্জল হোসেন, যুব বিভাগের সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com