1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেপ্তার

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৮ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১০ মে) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের বিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, তিলাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মোস্তফা (৫২), বলদিয়া ৭ নং ওয়ার্ড যুবলীগ উপ কমিটির সভাপতি ইব্রাহিম (৪০), উপজেলা যুবলীগ নেতা ও ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড রোধে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা সংশ্লিষ্ট একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। শনিবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com