1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ-সম্পাদক নাসিম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ-সম্পাদক নাসিম

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৬ বার

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাসিম রেজা।

রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিসিএস প্রশাসন ৩৭ তম ব্যাচের সদস্য মো. রিফাতুল হক।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে কর্মরত এবং সাধারণ সম্পাদক সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কর্মরত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৬৫ জন ভোট প্রদান করেন, যা মোট ভোটারের ৯৩ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী ইতোমধ্যে ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com