৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ-সম্পাদক নাসিম

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাসিম রেজা।

রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিসিএস প্রশাসন ৩৭ তম ব্যাচের সদস্য মো. রিফাতুল হক।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে কর্মরত এবং সাধারণ সম্পাদক সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কর্মরত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৬৫ জন ভোট প্রদান করেন, যা মোট ভোটারের ৯৩ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী ইতোমধ্যে ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক এখন কৌশলগত অংশীদারত্বে

Verified by MonsterInsights

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ-সম্পাদক নাসিম

আপলোডের সময় : 04:42:13 pm, Sunday, 13 July 2025