1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার

 

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন লিটন দাস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। তার আগে নেদারল্যান্ডস সিরিজটিই বাংলাদেশের প্রস্তুতির বড় সুযোগ। শক্তি ও ক্রিকেট সংস্কৃতির দিক থেকে দুই দলের মধ্যে পার্থক্যের কারণে সিরিজে স্পষ্টভাবে ফেভারিট বাংলাদেশ। সিলেটে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে পাঁচবার, যেখানে চারবার হেরেছে নেদারল্যান্ডস, জয় পেয়েছে মাত্র একবার। তবুও আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজে বাংলাদেশকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সগৌরব উপস্থিতি থাকে নিয়মিতই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা হারিয়েছিল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে।

এদিকে দুই বছর পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়ে একাদশেও ঢুকে গেলেন সাইফ হাসান। একাদশে নেই শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। স্পিনে শেখ মেহেদি হাসানের সঙ্গে আছেন রিশাদ হোসেন। প্রয়োজনে হাত ঘুরাতে পারবেন সাইফ। পেস বোলিংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। বাকি দুই পেসার হচ্ছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম,  সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল, আরিয়ান দত্ত ও নোয়াহ ক্রুস।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com