1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার প্রথম দুই বলে দুই ওপেনার আউট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার প্রথম দুই বলে দুই ওপেনার আউট

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার

 

শিরোনামই জানিয়ে দিচ্ছে ঘটনাটা কতখানি বিরল। ইনিংসের প্রথম দুই বলে দুই ব্যাটার আউট হতে পারেন, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রথম প্রথম দুই বলে দুই ওপেনারের আউট কীভাবে সম্ভব? যেহেতু তাদের একজন স্ট্রাইকপ্রান্তে ও অন্যজন নন-স্ট্রাইকপ্রান্তে পজিশন নেন।

ইনিংসের প্রথম দুই বলে দুই ওপেনারের আউট হওয়ার ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ড ও কানাডার মধ্যকার ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচে। কানাডার ম্যাপল লিফ গ্রাউন্ডে দুদল গত ৩১ আগস্ট মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ব্রাড কুরির প্রথম দুই বলে কানাডার দুই ওপেনার আলী নাদিম ও যুবরাজ সামরা সাজঘরে ফেরেন। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।

কীভাবে ঘটল বিরল ওই ঘটনা? কুরির করা প্রথম বলে ফার্স্ট স্লিপে ক্যাচ তুলেছিলেন আলী নাদিম। লুফে নিতে মার্ক ওয়ার্ট কোনো ভুল করেননি। ওয়ানডাউনে নামেন পরগত সিং। পরগত পরের বলেই স্ট্রেটে সজোরে বল পাঠিয়েছিলেন। নন-স্ট্রাইকের যুবরাজ ক্রিজ ছেড়ে বেরিয়ে আসলে বল কুরির গায়ে লেগে চলে যায় স্টাম্পে, লেখা হয় প্রথম দুই বলে দুই ওপেনার আউট হওয়ার প্রথম নজির।

ইতিহাস লেখার এই ম্যাচে একটা পর্যায়ে ৩২ রানে ৬ উইকেট হারিয়েছিল ফেলেছিল কানাডা। কিন্তু শ্রেয়াস মোভার লড়াই ও লোয়ারঅর্ডারের ব্যাটারদের সহায়তায় ৪৮.১ ওভারে ১৮৪ রান করতে সক্ষম হয় তারা। মোভা ১১০ বলে ৬০, সাদ বিন জাফর ২৯, জাসকারান সিং ৩২, কালেম সানা ১৬ ও শহিদ আমদজাই ১০ রান করেন। ব্রড কুরি নেন ৪ উইকেট।

জবাবে ৪১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। র্জ মুনসি ৮৪, রিজি বেরিংটন ৫৪, টম ব্রুস ১১ ও চারর্লি টিয়ার ১০ রানের ইনিংস খেলেন। সানা নেন ২ উইকেট।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights