1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী বাছেদ গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী বাছেদ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার

গত ৬ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৯ টায় বগুড়া সদর উপজেলা মাটিডালী বিমান মোড় থেকে পূর্ব দিকে জনৈক হানটুর ঢালাই ফ্যাক্টরির সমনে রাস্তার উপরে রফিকুল ইসলাম, পিতা আলহাজ্ব হাসেন আলী শেখ, সাং-শাখারিয়া নামাবালা, বগুড়াকে এজাহার নামীয় আসামীগণ পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দ্বারা গুরুত্বর যখম করে হত্যা করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মেয়ে বাদীনি হয়ে সদর থানায় এজাহার নামীয় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত মামলার প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া সদর উপজেলা মাটিঢালী মোড় এলাকায় উল্লিখিত হত্যা মামলার এজাহার নামীয় ৪ নং পলাতক আসামী মোঃ বাছেদ (৪৫) অবস্থান করছে।

আজ সোমবার দুপুরে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক মাটিঢালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় ৪ নং পলাতক আসামী মোঃ বাছেদ (৪৫), পিতা মৃত জমশের আলী, সাং শাখারিয়া (দক্ষিন পাড়া), বগুড়াকে গ্রেফতার করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com