1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গণতন্ত্রের কোন বিকল্প নেই- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গণতন্ত্রের কোন বিকল্প নেই- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের কোন বিকল্প নেই। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই, গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে শতফুল ফুটবে অনেক মতামত থাকবে সমস্ত মতামতকে একটি জায়গায় নিয়ে মিলিত হয়ে গণতন্ত্র বিকশিত হবে। আগামী নির্বাচনে সে জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে অংশ নিচ্ছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা লক্ষে।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপি’র বর্ধিত সভায় জেলা শিল্পকলা একাডেমিতে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন সংস্কার বিএনপি চাই এবং এই সংস্কারগুলো বিএনপি শুরু করেছিল।

বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে। গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে হবে গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা। যে ব্যবস্থা সব ধরনের মানুষকে বিকাশের সুযোগ করে দেবে।
তারা প্রত্যাশা করেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে শুধুমাত্র চটকদার বা বেশি বিক্রি হবে এই ধরনের সংবাদ ছাপিয়ে আবার যেন মূল জায়গা থেকে সরে না যায়।

এসময় সেখানে জেলা, উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com