1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরা জেলায় অপহরণ করতঃ ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ওয়াসকুরুনী ঢালী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরা জেলায় অপহরণ করতঃ ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ওয়াসকুরুনী ঢালী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার

র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অপহরণ করতঃ ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ওয়াসকুরুনী ঢালী (২১) গ্রেফতার।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম একজন ১১ বছর বয়সের নাবালিকা মেয়ে। বাদীর মেয়ে ভিকটিম গত ১০ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় ভিকটিম স্কুলে যাওয়ার পথে ধৃত আসামী ওয়াসকুরুনী ও এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম কে জোড়পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং-১৩, তারিখ-১৫ অক্টোবর ২০২৫ খ্রি., ধারা-৭/৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।

এরই প্রেক্ষিতে, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ধৃত অপহরণকারী ও ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে ০৫ নভেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক ০১:০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ওয়াসকুরুনী ঢালী (২১), থানা-শ্যামনগর,জেলা-সাতক্ষীরা কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com