1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সেবার নামে ‘ব্যবসা’: রোগী ও স্বজনদের চরম ভোগান্তি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সেবার নামে ‘ব্যবসা’: রোগী ও স্বজনদের চরম ভোগান্তি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার

 

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সরকারি সেবার পরিবর্তে রোগীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের অপেশাদার আচরণ এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী রোগীদের অভিযোগ, সরকারি বেতনভুক্ত কর্মচারী হওয়া সত্ত্বেও ট্রলি বা হুইলচেয়ারে রোগী আনা-নেওয়ার জন্য বাধ্যতামূলকভাবে টাকা দিতে হচ্ছে। এছাড়াও নার্সদের কাছে সেবা চাইতে গেলে তারা অত্যন্ত কুরুচিপূর্ণ ও বাজে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সময়ও ‘মিষ্টি খাওয়ার’ নাম করে জোরপূর্বক বকশিশ বা টিপস আদায় করা হচ্ছে।

অভিযোগের তালিকায় আরও রয়েছে হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করা।এছাড়াও রোগীদের নিজ বেড থেকে যেগুলো টেস্ট করানো যায় তার জন্য সার্ভিস চার্জ নিচ্ছে কিন্তুু রোগী নিজে যেয়ে টেস্ট করলে, সেই সার্ভিস চার্জ এর টাকাগুলো কোথায় যায়। সাধারণ মানুষের প্রশ্ন— সরকারি বেতন পাওয়ার পরেও কেন কর্মচারীরা রোগীদের থেকে অতিরিক্ত টাকা নেবে?

ভুক্তভোগীরা এই ‘সেবা বাণিজ্যের’ বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। তারা মনে করেন, নাগরিক সচেতনতা এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি পেলে এই হয়রানি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে। হাসপাতালের সেবার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ নাগরিকরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com