1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ফল ব্যবসায়ী সমিতির ঈদ উপহার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ফল ব্যবসায়ী সমিতির ঈদ উপহার বিতরণ

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮১ বার

বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের তিনমাথা রেলগেট সংলগ্ন রেহেনা ফল মন্ডিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন।

উপহার বিতরণকালে প্রধান অতিথি এম আর ইসলাম স্বাধীন বলেন, “পবিত্র ঈদুল ফিতর আনন্দের দিন। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন হাসিমুখে ঈদ উদযাপন করতে পারে।”

অনুষ্ঠানে বগুড়া ফল ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবারও তারা সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে এই উপহার বিতরণের আয়োজন করেছেন।

ঈদ উপহার হিসেবে ব্যবসায়ীদের মাঝে সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com