1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‎কালবৈশাখীর ঝড়ে ঘরহারা, অসুস্থতায় কর্মহীন—অসহায় শাহে আলম পরিবারের মানবেতর জীবনযাপন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‎কালবৈশাখীর ঝড়ে ঘরহারা, অসুস্থতায় কর্মহীন—অসহায় শাহে আলম পরিবারের মানবেতর জীবনযাপন

‎মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার

‎বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কালকী গ্রামে বসবাসকারী অসহায় মোঃ শাহে আলমের পরিবার আজ দুঃখ-কষ্ট আর অনিশ্চয়তার এক নির্মম বাস্তবতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। কালবৈশাখীর ভয়াবহ ঝড়ে তাদের একমাত্র বসতঘরের টিন উড়ে গেলে মুহূর্তেই ভেঙে পড়ে তাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও।
‎আজ সেই ঘরের উপর নেই কোনো টিন, নেই নিরাপদ ছাদ—কেবল কাগজ, পলিথিন আর ছেঁড়া ছাউনি দিয়ে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন শাহে আলম ও তার স্ত্রী রহিমা বিবি। বৃষ্টি এলে পানি ঝরে পড়ে ঘরের ভেতরে, রোদ এলে মাথার ওপর আগুন ঝরে—এ যেন জীবন্ত এক দুঃসহ সংগ্রামের নাম।
‎দারিদ্র্যের নির্মমতায় জর্জরিত এই পরিবারটির নেই কোনো আয়ের উৎস। স্ত্রী রহিমা বিবি বাধ্য হয়ে হাটে-বাজারে, পথে-ঘাটে মানুষের কাছে হাত পেতে ১০-৫ টাকা সহযোগিতা নিয়ে সংসার চালানোর চেষ্টা করছেন। মানুষের দান-অনুদানের উপরই টিকে আছে তাদের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত।
‎অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোঃ শাহে আলম আজ অসুস্থতার কাছে পরাজিত। কয়েক বছর আগে ইরি ধানের মাঠে কাজ করতে গিয়ে ভারী বোঝা বহনের সময় পড়ে গিয়ে তার পা ও কোমরে গুরুতর আঘাত লাগে। তখন প্রাথমিক চিকিৎসা নিয়ে কোনোভাবে কাজ চালিয়ে গেলেও ২০২৫ সালে আমন ধানের মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর আর স্বাভাবিকভাবে দাঁড়াতে পারেননি।
‎বর্তমানে তার কোমরের মেরুদণ্ডে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন লাঠির উপর ভর করে কষ্টে কষ্টে চলাফেরা করেন। কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন পুরোপুরি। সংসারের ভার, চিকিৎসার খরচ—সবকিছুই আজ তাদের নাগালের বাইরে।
‎চারদিকে যখন উন্নয়নের গল্প, তখন কালকী গ্রামের এই অসহায় পরিবারটি বেঁচে থাকার জন্য লড়ছে প্রতিনিয়ত। তাদের চোখে শুধু অনিশ্চয়তা, মনে শুধু বেঁচে থাকার আকুতি।
‎স্থানীয়দের মতে, একটু সহানুভূতি, একটু সাহায্য—হয়তো বদলে দিতে পারে এই পরিবারটির জীবন। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com