1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ভাইরাল ভিডিওর পর ধারালো অস্ত্রসহ গ্রেফতার মাসুদ পারভেজ রনি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ভাইরাল ভিডিওর পর ধারালো অস্ত্রসহ গ্রেফতার মাসুদ পারভেজ রনি

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৭ বার

 

বগুড়া সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ছোরা হাতে লোকজনকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ভাইরাল হওয়া মো. মাসুদ পারভেজ রনি (৩৮) গ্রেফতার হয়েছেন।

জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ বগুড়া সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক সমিতির নির্বাচনের সময় রনি ছোরা প্রদর্শন করে উপস্থিত লোকজনকে ভয়ভীতি দেখান। ঘটনাটির ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে ২৫ জুলাই ২০২৬ শাহজাহানপুর থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, রনির দেখানো মতে বগুড়া সদরের নাটাইপাড়া এলাকা থেকে ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত সেই ছোরাটি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com