
বগুড়া সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ছোরা হাতে লোকজনকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ভাইরাল হওয়া মো. মাসুদ পারভেজ রনি (৩৮) গ্রেফতার হয়েছেন।
জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ বগুড়া সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক সমিতির নির্বাচনের সময় রনি ছোরা প্রদর্শন করে উপস্থিত লোকজনকে ভয়ভীতি দেখান। ঘটনাটির ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে ২৫ জুলাই ২০২৬ শাহজাহানপুর থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, রনির দেখানো মতে বগুড়া সদরের নাটাইপাড়া এলাকা থেকে ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত সেই ছোরাটি উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।