
গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ আনোয়ার মোল্লার ( মোটরসাইকেল) প্রতীক, ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান (টিউবওয়েল) প্রতীক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি (ফুটবল) প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে কালিহাতী পৌর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সফি সিদ্দিক চত্ত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল – ৪ ( কালিহাতী ) আসনের সাবেক সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী। কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফ আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাঁচ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ. লীগ সমর্থক প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা প্রদান করেন।