1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালিহাতী পৌর আওয়ামী লীগের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালিহাতী পৌর আওয়ামী লীগের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭৭ বার

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ আনোয়ার মোল্লার ( মোটরসাইকেল)  প্রতীক, ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান (টিউবওয়েল) প্রতীক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি (ফুটবল) প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে কালিহাতী পৌর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সফি  সিদ্দিক চত্ত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল – ৪ ( কালিহাতী )  আসনের সাবেক সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা,  উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম,  কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী। কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সময়   উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফ আহমেদ রাজু,  সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ  আওয়ামী লীগ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাঁচ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ. লীগ সমর্থক প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com