
বিএম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (কাপ-পিরিচ) সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদের পক্ষে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা হাটে ক্রেতা বিক্রেতাদের মাঝে গনসংযোগ করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য অসিত বরন বিশ্বাস।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য অমিয় অধিকারী, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাধন অধিকারী, উত্তম কুমার দাস, গৌরাঙ্গ অধিকারী, বিকাশ দাস, দীপ্ত রায়, অনিক বিশ্বাস, দিবা মালি, তীর্থ মহলি, বিজন বিশ্বাস, দীপ্ত বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, নরেশ দাস, শিমূল বৈরাগী প্রমূ্খ।