1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মারা গেলেন কাবা শরীফের চাবি রক্ষক সালেহ আল-শায়বা! - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মারা গেলেন কাবা শরীফের চাবি রক্ষক সালেহ আল-শায়বা!

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১০৭ বার

অনলাইন ডেস্কঃ- পবিত্র কাবা শরীফের ১০৯তম চাবি রক্ষক ও সাহাবী উসমান ইবনে তালহা (রা.)-এর বংশধর শায়খ সালেহ আল-শায়বা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কাবা শরীফের চাবি রক্ষক ছিলেন। স্থানীয় সময় শনিবার (২২ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর ফজরের নামাজের পড়ে মসজিদুল হারামে শায়খ সালেহ আল-শায়বার জানাজা নামাজ আদায় করা হয়। তাকে দাফন করা হয়েছে আল মুয়াল্লা কবরস্থানে। মক্কা বিজয়ের দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.) কাবা শরীফের চাবি তুলে দেন হজরত উসমান ইবনে তালহার হাতে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদেশ অনুসারে, সেই যুগ থেকেই কাবাঘরের চাবি উসমান ইবনে তালহার বংশধরের কাছে থাকতো। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলে দেন,এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, কেয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। তাই তখন থেকেই উসমান ইবনে তালহা (রা.)-এর বংশধরেরা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করেন। তারাই কাবার দরজা খুলে দেন। তাই তাদের কাবা শরীফের অভিভাবকও বলা হয়ে থাকে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights