1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজীপুরে আইনজীবী সমিতি ডিজিটালাইজ করবে এইচ-আর সফট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজীপুরে আইনজীবী সমিতি ডিজিটালাইজ করবে এইচ-আর সফট

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৫৮ বার

স্টাফ রিপোর্টার : আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় অধিকার আদায়ের লক্ষ্যে দেশের অন্যতম ঐতিহ্যবাহী গাজীপুর জেলা আইনজীবী সমিতি বরাবরের মতোই প্রশংসনীয় ভূমিকা রাখছে। সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ সদস্যদের (আইনজীবী) স্বার্থে সমিতিকে যুগোপযোগী ডিজিটালাইজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুর জেলা আইনজীবী সমিতির ওয়েবসাইট, অ্যাকাউন্টস সিস্টেম, ওকালতনামা, বেইলবন্ড সিস্টেম এবং ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরির কাজে ‘এইচ আর সফট’ বিডির সাথে চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। সমিতির কার্যকরি কমিটির সদস্যদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মাদ সিরাজুল ইসলাম এবং এইচআরসফট বিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম রোকমুনুর জামান রনি। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সহ সভাপতি হাছিনা আক্তার জাহান বীথি, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, কোষাধ্যক্ষ মো. রাশেদ খান সোহেল, লাইব্রেরী সম্পাদক মো. সবুজ মিয়া সাজু, অডিটর মো. আল আমিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ওসমান গনি টিটু, ক্রীড়া সম্পাদক বেনজীর আহম্মেদ, মহিলা সম্পাদিকা জিনাত ফেরদৌস রত্না, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান নাজমুল, মাসুদুর রহমান ভুঁইয়া মাসুদ, আব্দুল্লাহ আল মামুন, আল-আমিন, লুৎফর রহমান প্রধান, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা, রেবেকা সুলতানা, সেলিনা ইয়াসমিন, শেখ নাহিদ ফারহানা প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com