1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৮২ বার

স্টাফ রিপোর্টার : চলতি বর্ষা মৌসুমে দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে শতাধিক ফলজ বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গত ৭ জুলাই ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল হক বাবুল , সাবেক শিক্ষক প্রতিনিধি মল্লিক নুরুল ইসলাম , অধ্যাপক শফিকুল ইসলাম ও শিবানী রানী প্রমুখ। উদ্বোধন কালে ২৫ টি নারকেল চারা ক্যাম্পাসে রোপন করা হয়। শতাধিক ফলজ বৃক্ষ রোপন করা হবে বলে জানা গেছে। কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন জানান , কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদের নির্দেশনায় চলতি বছর বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে । বিগত বছরও কলেজে অনুরূপ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। তিনি বলেন , শুধু বৃক্ষ রোপণ নয় সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com