1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নিজের পদত্যাগের প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নিজের পদত্যাগের প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৫০ বার

নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ৯ দফায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দেননি ওবায়দুল কাদের।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়।আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির একটি হলো, ছাত্র হত্যার দায় নিয়ে সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে।এ প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, শিক্ষার্থীদের প্রধান দাবি কোটা সংস্কারের। সেটি সরকার মেনে নিয়েছে। এখন তারা ৯ দফা দাবি দিয়েছে। এই ৯ দফার মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ বেশ কয়েকটা দাবি আছে। এ দাবির ব্যাপারে আপনারা কী ভাবছেন?

জবাবে ওবায়দুল কাদের বলেন, দেখুন, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকেও বলেছি, সরকার অলরেডি বিচারবিভাগীর তদন্ত কমিশন গঠন করেছে, এতে তিনজন বিচারপতি…। জাতিসংঘসহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে, আমরা তাদেরও স্বাগত জানিয়েছি। তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে।

তিনি বলেন, এখন কে অপরাধী, কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটিও ওই যে তদন্ত কমিশন, তার কার্যপরিধির আওতার মধ্যে পড়ে। কাজেই এ বিষয়টি সেখানেই থাকবে, সেখানেই সিদ্ধান্ত হবে।

ডিবি কার্যালয়ে থেকে ফিরে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে সরকার তাদের সঙ্গে কোনও আলোচনা করবে কি না? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সরকার কোনও সিদ্ধান্ত নিলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com