1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ব্যপক সংঘর্ষ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ব্যপক সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৫৪ বার

নিউজ ডেস্ক: নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিতে বাধা দিয়েছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরের আগে থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে গিয়ে ভর্তি হন। পরে বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা মোড়ের পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com