1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের ও হোয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। ফেসবুকের পলিসির বিরুদ্ধে গিয়ে পেজটি পরিচালনা করায় তা বন্ধ করা হয়।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে সাদ্দামের ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আজ সকালে ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয়।

সাদ্দামের পেজ বন্ধের বিষয়ে মেটার কাছে আবেদনকারী শুভকে পাঠানো এক মেইলে বলা হয়, “Good news that the account you reported has already been taken down from our platform by our team since they do go against Facebook policies. We’ve removed the account you reported from Facebook.”

জানা যায়, ‘সাইবার ৭১’ নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার অনুসারীর পেইজটি সরিয়ে নেয় মেটা। সাইবার ৭১ তাদের ফেসবুক পেজসহ সাইবার ফোর্স নামে আরও একটি ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে ইনানের ২ লাখ ৩২ হাজারেরও অধিক অনুসারীর পেজ সরিয়ে নেয় মেটা। ‘Murshiddarbar Community’ নামে এক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর তাদের পরবর্তী লক্ষ্য সময় টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ নিষ্ক্রিয় করা।

তবে এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com