1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সোনাগাজী সদর ইউনিয়নে সর্বদলীয় আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সোনাগাজী সদর ইউনিয়নে সর্বদলীয় আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৪৮ বার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :- ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নে সর্বদলীয় আইনশৃঙ্খলা মিটিং শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ভৈরব চৌধুরী বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সদর ইউপির সাবেক সদস্য ও ফেনী জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন আলমগির এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোঃ নুরুল আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন – সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর।  প্রধান বক্তা ছিলেন – জামায়াত নেতা ও মানবাধিকার কর্মী আবদুল কাইয়ুম নিশান। বিশেষ বক্তা ছিলেন – সমাজসেবক আবদুল মমিন খান ও জেলা যুবদল নেতা সাঈদ হোসেন আইবি প্রমূখ।  বক্তাগণ সকল নেতাকর্মীদের দলীয় নির্দেশনা মেনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যারা চুরি ডাকাতি ও লুটপাট করে তাদের দায়ভার দল নিবেনা, সবাইকে প্রতিশোধের মানসিকতা ত্যাগ করতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ করেন।  এসময় সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ আশপাশের ২শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com