1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৭৪ বার

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এবার মাঠে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।  এদিকে মোফাজ্জল হোসেন নামের এক পথচারী জানান ছাত্রদের পাশাপাশি আনসাররা সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে  তাদের এই ট্রাফিকের কার্যক্রম আমরা শহরের চৌরাস্তা, বাস স্ট্যান্ড, সত্যপীর ব্রীজ, এলাকাগুলোতে ট্রাফিকের কাজ করতে দেখছি দেখে ভালই লাগছে। আসলে এই সময়টাতে যারা আমাদের সাধারণ মানুষের পাশে থেকে যান চলাচলের সহযোগিতা করছে সেটা মনে রাখার মত। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন বলেন চলমান প্রেক্ষাপটে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার ট্রাফিক  নিয়ন্ত্রণ নিশ্চিত করণের জন্য ৪৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।  এরই ধারাবাহিকতায় সকাল হতে রাত পর্যন্ত দুই শিফটে পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্তর, চৌরাস্তা, ঠাকুরগাঁও রোড বাজার এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। মোতায়েন কৃত আনসার সদস্যরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে সে লক্ষ্যে সব সময় মনিটরিং করা হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com